EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাতটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার ইজাজুল কাজী (২০) এবং নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের স্বাধীন সরদার (২০)। আহত দুজনের নাম রাজন (২১) ও ইয়ামিন (২৮)।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিনিয়া আক্তার জানান, সংঘর্ষের পর গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে ইজাজুল ও স্বাধীনকে মৃত ঘোষণা করা হয়। রাজন ও ইয়ামিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন