EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের নাট্যাঙ্গন থেকে মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

ঠাকুরগাঁওয়ের নাট্যাঙ্গন থেকে মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা
অ অ

ঠাকুরগাঁওয়ের নাট্যাঙ্গন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জেলার নাট্যাঙ্গনের সদস্যরা মির্জা ফয়সল আমিনের হাতে ফুলের তোরা তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

ঐতিহ্যবাহী নাট্য সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক ফজলে এলাহি মুকুট চৌধুরী, সদস্য এস, এম জসিম, জুলফিকার আলী এবং শাপলা নাট্য গোষ্ঠীর পক্ষে সাধারণ সম্পাদক এস, এম জসিম, সদস্য শান্তি হোসেন, ফারুক হোসেন, আব্দুস সালাম ও অজয় রায়সহ অন্যান্যরা।

এসময় তারা সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামী দিনে ঠাকুরগাঁওয়ের নাট্য চর্চা বেগবান করবেন বলে আশ্বাস দেন সংসদ সদস্য।

আরও পড়ুন