EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মানবাধিকার ও শান্তি রক্ষায় সংসদীয় ককাস গঠন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

মানবাধিকার ও শান্তি রক্ষায় সংসদীয় ককাস গঠন

ছবি: সংগৃহীত

অ অ

মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে জাতীয় সংসদে ১০ সদস্যের একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সিদ্ধান্তে এ ককাস গঠন করা হয়।

ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পৃষ্ঠপোষক থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ককাসের চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য ফাহিমা নাসরিন। 

ককাসের অন্য সদস্যরা হলেন—মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ।

সংসদীয় কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকারবিষয়ক কার্যক্রমে সমন্বয় জোরদার করা এই ককাস গঠনের অন্যতম উদ্দেশ্য।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন