EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

সংরক্ষিত নারী আসনে বিএনপির এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এরপর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন