৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন, মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির পরিপ্রেক্ষিতে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন তৈরি পোশাকশ্রমিকরা। তাদের দাবি আদায়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনাও ঘটেছে। শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার ইতোমধ্যে নতুন একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে।
রবিবার (১ নভেম্বর) একজন বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় স্বরাষ্ট্র, শ্রমসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন