EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে আবারও মিরপুরে সড়ক অবরোধ, তীব্র যানজট

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম

বেতন বৃদ্ধির দাবিতে আবারও মিরপুরে সড়ক অবরোধ, তীব্র যানজট

ছবি: সংগৃহীত

অ অ

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।


এর আগে রোববার (১ নভেম্বর) ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তবে ওই আন্দোলনকে পুঁজি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, সোমবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন