সন্ত্রাস বিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, জামালপুর
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
জামালপুরের ইসলামপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় উপজেলা কৃষক লীগের নেত্রী পুতুল রাণীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পুতুল রাণী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি পৌর শহরের ইসলামপুর বাজারি পাড়া (কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের বাদী ফজলু মিয়ার দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি পুতুল রাণী। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন