পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় কারাগারে শওকত আজিজ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
শওকত আজিজ রাসেল। ছবি: সংগৃহীত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে আত্মসমর্পণ করেন রাসেল। এ সময় তিনি আপিলের শর্তে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছে
আরও পড়ুন
