EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রূপগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ডেইলি সান রিপোর্ট, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

রূপগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি।

অ অ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩০০ ফুট সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর বাঘা থানার শিমুল মিয়া ও ইয়ামিন আলী।

পুলিশ জানায়, শনিবার রাতে ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি পাথরবোঝাই ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন