তাহসিফ ধাওয়া খেয়ে তুরাগে ঝাঁপ দেন, দাবি বন্ধুর
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে এ তথ্য জানা গেছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন।
শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে থাকা দ্বীপ জিজ্ঞাসাবাদে জানান, ঘটনার দিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তখন তাহসিফ নদে ঝাঁপ দেন এবং তিনি সেখান থেকে পালিয়ে যান।
এদিকে, তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়, তার কাছাকাছি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করছে পিবিআই।
