EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পাবনার মালঞ্চিতে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

সদর উপজেলার সোনাপাতি বিলে শুক্রবার বিকেলে বজ্রপাতে আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

পাবনার মালঞ্চিতে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রতীকী ছবি

অ অ

পাবনা সদর উপজেলায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার বিকালে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতি বিলে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে হতাহতের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকালের দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি ও তীব্র বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সোনাপাতি বিলে মাছ ধরতে যাওয়া কয়েকজন কিশোর ও তরুণ বৃষ্টি থেকে বাঁচতে বিলের মধ্যে থাকা একটি অস্থায়ী মাচাংঘরে আশ্রয় নেন। পলিথিন দিয়ে তৈরি ওই ঘরের ওপরই সরাসরি বজ্রপাত আঘাত হানে। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, নিহতদের সবাই কিশোর ও তরুণ বয়সী। বৃষ্টির সময় তারা পলিথিন দিয়ে তৈরি ওই অস্থায়ী ঘরে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই বজ্রপাতটি আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্য তিনজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ কাজ শুরু করেছে। এই হৃদয়বিদারক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

আরও পড়ুন