EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আসবে শনিবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আসবে শনিবার

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা মানফুয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় লাগা আগুনে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে পাঁচজনের মরদেহ দেশে আসার ব্যাপারে নিশ্চিত করেছে সেখানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর পাঁচজন হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহীন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্টে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে এসেছে। ৫ জনের মরদেহ দেশে আসবে শনিবার। অবশিষ্ট সাতটি মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও রিয়াদ দূতাবাসের সমন্বয়ে মরদেহগুলো দেশে আনা হচ্ছে। শুক্রবার বিকেলে নিহতদের স্বজনদের ডাকা হয়েছে। সরকারিভাবে প্রতি পরিবারে মরদেহ পরিবহনের জন্য ৩৫ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার।

তিনি বলেন, বিকেলে তাদের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা হবে। তবে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে না। মরদেহগুলো নিজ নিজ বাড়িতে নেওয়া হবে। পারিবারিকভাবেই তাদের জানাজা ও দাফন হবে। 

আরও পড়ুন