বিমানের যান্ত্রিক ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি সারিয়ে জাপানের নারিতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে (বিজি ৩৭৭) জাপানে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রওনা হওয়ার কথা ছিল।
তবে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে বিমানের ডানা বা 'স্পয়লারে' কারিগরি ত্রুটির সংকেত দেখা গেলে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন।
মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে পুশব্যাক হয় এবং ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
ফ্লাইটটি ৩০ অক্টোবর ২০২৬ বাংলাদেশ সময় রাত ৩টায় ঢাকায় অবতরণ করবে।
আরও পড়ুন