EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

টোকিওর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অ অ

জাপানের টোকিওতে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে বোয়িং উড়োজাহাজটির উড্ডয়ন স্থগিত করা হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রীর দেশে ফেরা বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির (বিজি ৩৭৭) ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে বিমানের ডানা বা 'স্পয়লারে' কারিগরি ত্রুটির সংকেত দেখা গেলে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন।

এরপর বিমানটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেন।

তিনি জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন। প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এটি মেরামত করে পুনরায় উড্ডয়নযোগ্য করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

কারিগরি দলটির নেতৃত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নান।

আরও পড়ুন