পল্টন ট্রাজেডি দিবসে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম
ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এমপি, পৌর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারি আনিসুর রহমান আজাদ।
সমাবেশ সঞ্চালনা করেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, ২৮ অক্টোবর ইতিহাসের একটি কালো অধ্যায়। ওই দিনের সব খুনিকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।