EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পুরাতন বাণিজ্য মেলা মাঠের জাতীয় যুব মেলা স্থগিত: প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম

পুরাতন বাণিজ্য মেলা মাঠের জাতীয় যুব মেলা স্থগিত: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। এ কারণে জাতীয় পর্যায়ের যুব মেলাটিও আপাতত স্থগিত করা হয়েছে। 

তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধনসহ অন্যান্য নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এ ছাড়া বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত কর্মসূচিও অনুষ্ঠিত হবে।

মেলা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মো. আমিনুল হক বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার সকালে গণপূর্ত মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন