EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে ১১৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় সাড়ে ৫ হাজার সদস্য

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ এএম

ঠাকুরগাঁও-১ আসনে ১১৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় সাড়ে ৫ হাজার সদস্য

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। 

উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া এলাকার ভোটাররা এ আসনের নির্বাচনে ভোট দিচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ কারণে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন