EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের, আহত ১০

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের, আহত ১০

ছবি: সংগৃহীত

অ অ

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। 

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন