EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ১০ম ল্যান্ড ফোর্সেস টকস

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অঙ্গীকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অঙ্গীকার

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারকরণের লক্ষ্যে এক কার্যকর আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সোমবার (২৬ অক্টোবর) দুই দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ১০ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি) অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের আনুষ্ঠানিক সূচনার পূর্বে, গত ২৬ অক্টোবর তারিখে সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিদলের প্রধান ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।

ল্যান্ড ফোর্সেস টকসে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনী সদর দপ্তরের সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।

দ্বিপাক্ষিক এই সংলাপে উভয় দেশের প্রতিনিধিগণ সামরিক দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতের সক্ষমতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এবারের বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর পেশাদারিত্বের মান বাড়াতে যৌথ প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা আদান-প্রদানের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির উন্নত সামরিক প্রযুক্তি ও আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের দক্ষতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির লক্ষ্যে প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংলাপে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।

প্রতি বছর আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের সামগ্রিক অগ্রগতিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সামরিক বিশ্লেষকরা। 

আরও পড়ুন