লক্ষ্মীপুরে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ-সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা। এ ছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দলগত মনোভাব বিকাশে ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং মেধা ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়।