EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন আজ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন আজ

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৬ অক্টোবর)। বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আজই বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের একটি ঘটনায় সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম উঠে আসে। এ ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

আরও পড়ুন