EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

বরিশালে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
অ অ

বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানার কুন্দিহার গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশে ডোবার পাড়ে কলমি শাক তুলতে গেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে জাকির হোসেনের বিরুদ্ধে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন।


এসআরবি জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে সহায়তা চেয়ে এসআরবি-৮-এর বরিশাল অধিনায়কের কাছে আবেদন করেন। পরে সদর কোম্পানির একটি দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জাকির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আরও পড়ুন