গাজীপুরে পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
আগুন লাগার পর কারখানার শ্রমিক ও স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার পর কারখানার শ্রমিক ও স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।