EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ফের স্থগিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম

দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ফের স্থগিত

ছবি: সংগৃহীত

অ অ

দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম রুটের ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে রিয়াদগামী ফ্লাইট।

সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিমান কর্তৃপক্ষ যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

ফ্লাইট স্থগিত থাকায় যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন