কক্সবাজারে সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
ছবি সংগৃহীত
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু ও দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
তবে নিহত ও নিখোঁজ কারও নামপরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। তিনি জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসলে নামেন।
এ সময় ঢেউ ও স্রোতের টানে তারা ভেসে যান। পরে স্থানীয়রা তিন পর্যটকের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আরও পড়ুন