EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এবার হত্যাচেষ্টা মামলায় চার দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

এবার হত্যাচেষ্টা মামলায় চার দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা
অ অ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে এবার চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে দিলীপ আগরওয়ালাকে উত্তরা পশ্চিম থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৯ অক্টোবর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ।

সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল তখনকার র‌্যাব। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব।

পরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে বের হয়ে আসেন।

আরও পড়ুন