EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নতুন পে স্কেলে বাড়ছে মূল বেতন, আপাতত বাড়ছে না ভাতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএম

নতুন পে স্কেলে বাড়ছে মূল বেতন, আপাতত বাড়ছে না ভাতা

ফাইল ছবি

অ অ

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের কাজ চলছে। অক্টোবরের বেতনের সঙ্গে নতুন কাঠামোর বাড়তি মূল বেতন ও তিন মাসের বকেয়া অর্থ দেওয়ার কথা থাকলেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাড়ছে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দেওয়ার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। গত ৫ অক্টোবর এ কার্যক্রম শুরু হয়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন নির্ধারণ শেষ হলে অক্টোবরের বেতনের সঙ্গে বাড়তি অর্থ দেওয়া হবে। বকেয়া হিসেবে তিন মাসের অর্থ একসঙ্গে পরিশোধ করা হবে। তবে ব্যক্তির পদ, গ্রেড, বর্তমান ও পুনর্নির্ধারিত মূল বেতন এবং বেতন কার্যকরের তারিখ অনুযায়ী বকেয়ার পরিমাণ ভিন্ন হবে।


সোমবার অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে দেওয়া হবে।

পে ফিক্সেশনের জন্য কর্মচারীদের আইবাস++ পোর্টালে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, পদবি, গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ ও বর্তমান মূল বেতনের তথ্য দিতে হবে। পদোন্নতি, বদলি, টাইম স্কেল বা উচ্চতর গ্রেডের তথ্য থাকলে সংশ্লিষ্ট অফিস আদেশ ও নথিও প্রস্তুত রাখতে হবে।

নাম, এনআইডি, জন্মতারিখ ও বেতনসংক্রান্ত তথ্য সঠিকভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে বেতন নির্ধারণে জটিলতা তৈরি হতে পারে।

আরও পড়ুন