EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সব স্থানীয় সরকার নির্বাচন এ অর্থবছরে সম্ভব নয়: ইসি মাছউদ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

সব স্থানীয় সরকার নির্বাচন এ অর্থবছরে সম্ভব নয়: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

অ অ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না বলে মনে করছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানিয়েছেন, বর্তমানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন নিয়ে কাজ এগিয়ে নেওয়ার পর অন্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ইউপি নির্বাচন শেষ হওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করা হবে। আপাতত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই।

চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “মনে হয় না যে সব করতে পারব। এটি আমার ব্যক্তিগত মতামত।”

তিনি বলেন, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে কি না, জানতে চাইলে মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে এ বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। তফসিল ঘোষণার সময় সম্পর্কেও বিস্তারিত জানাননি তিনি।

নির্বাচনি আইন পরিবর্তন না করেও সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার ইসির রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। ইউপি নির্বাচনের প্রথম ধাপের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ধাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের পরিকল্পনা জানতে চাইলে মাছউদ বলেন, বর্তমানে ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় অন্য নির্বাচনগুলো নিয়ে এখনই বিস্তারিত পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না। নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন