EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

বরিশালে ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

বরিশাল নগরীতে ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে বিএম কলেজ রোডের তালভিটা লেনের কাশেম মহল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নয়ন (২৫) ও তাঁর স্ত্রী মুক্তা আক্তার (২৯)। তাঁরা নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের লুৎফর রহমান সড়কের ব্লক-এ এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তাঁরা কোতোয়ালি মডেল থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের তালভিটা লেনের কাশেম মহলে ভাড়া থাকতেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় রাস্তায় তাঁদের তল্লাশি করে ২০০ ইয়াবা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপপরিচালক।

আরও পড়ুন