EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিএনপির কেউ চাঁদাবাজিতে জড়িত নয়: আইনমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

বিএনপির কেউ চাঁদাবাজিতে জড়িত নয়: আইনমন্ত্রী
অ অ

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি গর্ব করে বলতে পারেন, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকুপায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় আইনমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।’

শৈলকুপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।

আরও পড়ুন