EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীতে দুই দিনের মাদকবিরোধী অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময় ৪০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৫২০ পিস ইয়াবা ও ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল ১৭ ও  আজ ১৮ অক্টোবর এসব অভিযান চালানো হয়।

অধিদপ্তর জানায়, উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে চারটি দল গঠন করে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি নিয়মিত মামলা এবং ১৬টি মোবাইল কোর্ট মামলা করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সবুজবাগ থানার অতীশ দীপঙ্কর রোডে চাপাইনবাবগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী একটি বাসে তল্লাশি চালিয়ে জেনারুল ইসলাম (৩৫) ও মনিরুল ইসলাম (৫৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। 

১৭ অক্টোবর যাত্রাবাড়ীর কোনাপাড়া কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে শামীম খান ও শাহবুদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে পল্টন, কোতোয়ালি, বংশাল, মতিঝিল ও গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অধিদপ্তর জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন