EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাতে ছাপাখানায় বিশেষ সহকারী, দেখলেন পাঠ্যবই ছাপার অগ্রগতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পিএম

রাতে ছাপাখানায় বিশেষ সহকারী, দেখলেন পাঠ্যবই ছাপার অগ্রগতি

ছবি: সংগৃহীত

অ অ

প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার পাঠ্যবই ছাপার অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

শনিবার রাতে আকস্মিক এ পরিদর্শনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। এ সময় তিনি পাঠ্যবই ছাপার অগ্রগতি, মুদ্রণের মান, কাগজের গুণগত মান, কাটিং, বাঁধাই এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের কার্যক্রম ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে বই ছাপা ও সরবরাহের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে সঙ্গে নিয়ে এনসিটিবি কার্যালয়ে পাঠ্যবই ছাপার অগ্রগতি পর্যালোচনা করেন।

আরও পড়ুন