ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম
‘স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার’— এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আহমেদুর রহমান কাজল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
সভায় পয়গাম আলী নবগঠিত কমিটিকে স্বাগত জানান। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি। দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ধরে রাখতে হলে জীবনের প্রতিটি স্তরে মুক্তিযুদ্ধকে ধারণ করার বিকল্প নেই।

অনুষ্ঠানে ৭১ সদস্যের জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন আহমেদুর রহমান কাজল। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রাশেদুজ্জামান মলয়, রাশেদুল আলম বকুল, আলমগীর জে.এস., মো. হায়দার, জহিরুল হক রিপন ও সাঈদা আফরোজা চৌধুরী পুতুলকে। নাসিম হায়দারকে করা হয়েছে সদস্যসচিব।
অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।