EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম

কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন

ছবি সংগৃহীত

অ অ

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে আগুন এ  অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে।  এ ছাড়া গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আরও জানায়, তাদের কাছে আগুনের খবর পৌঁছায় ৪টা ২৪ মিনিটে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৩৪ মিনিটে। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে।
আরও পড়ুন