জামালপুরে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, জামালপুর
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলী নামের এক বিএনপি নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফুলকোচা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার হোসেন আলী ফুলকোচা দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর ছেলে। তিনি উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-১-এর ইনচার্জ মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, কারও ব্যক্তিগত দায় দল নেবে না। তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রস্তুত হচ্ছে। আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেব।