EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পলাতক হাসিনার ডিসেম্বরে ফেরা হাস্যকর, বললেন বিমানমন্ত্রী মিল্লাত

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

পলাতক হাসিনার ডিসেম্বরে ফেরা হাস্যকর, বললেন বিমানমন্ত্রী মিল্লাত

ছবি: সংগৃহীত

অ অ

পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার কথা এখন ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর কোথাও এমন নজির নেই যে পলাতক স্বৈরশাসক একবার পালিয়ে যাওয়ার পর আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন।

বিমানমন্ত্রী বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা; অন্যায় দেখলে তারা প্রতিবাদ করে, সার্বভৌমত্বের জন্য লড়াই করে। এই দেশের জন্য লড়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই নেতার ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির শামীম তালুকদার ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

এসময় ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন উপজেলার ৫৭১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে মোট ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন