EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কুড়িগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইকের ৫ যাত্রী নিহত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

কুড়িগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইকের ৫ যাত্রী নিহত
অ অ

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারব।

আরও পড়ুন