EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

সংসদের এলডি হলে তরুণদের সম্মেলনে বক্তব্য রাখছেন মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত

অ অ

দেশব্যাপী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণরা অংশ নিলে চূড়ান্ত বিজয়ীদের সরকার নিজস্ব অর্থায়নে জাতিসংঘের সম্মেলনে পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় সংসদের এলডি হলে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইউথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ফিউচার বাংলাদেশ’-এর আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণরা জাতীয় ও বৈশ্বিক নীতি নিয়ে বিতর্কে অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি আশ্বস্ত করেন, আগামী বছর থেকে এই প্রস্তাব প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে সহযোগিতা দেওয়া হবে।

উপদেষ্টা আরও জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া—এই তিন ক্ষেত্রের এক অপূর্ব ত্রিভুজ সমন্বয়ের পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এর অধীনে দেশজুড়ে গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, নতুন কুঁড়ি, ক্বিরাআত ও হিফজ, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতাসহ সব ধরনের আয়োজনে সরকারের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের অসামান্য অবদানের কথা স্মরণ করে মাহ্দী আমিন বলেন, রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই তরুণরাই এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। তারা একটি বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজের ভিত রচনা করেছে, যেখানে বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত হবে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সরকার এমন এক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর, যেখানে যেকোনো নাগরিকের সফল হওয়া কিংবা আত্মবিকাশের সুযোগ পাওয়ার জন্য কোনো বিশেষ রাজনৈতিক দলের পরিচয়ের প্রয়োজন হবে না। সমাজে বজায় থাকবে ন্যায়বিচার ও সমতা, আর রাষ্ট্র পরিচালনায় থাকবে স্বচ্ছতা ও কার্যকর জবাবদিহিতা।

আরও পড়ুন