সারের ডিলার নিয়োগে অভিযোগ পেলে ৩ মাসের মধ্যে ডিলারশিপ বাতিল: প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
সারের ডিলার নিয়োগে কোনো অভিযোগ থাকলে তিন মাসের মধ্যে ডিলারশিপ বাতিল করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১৪ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালির গড়াই নদীর ওপর প্রস্তাবিত সেতুর নির্মাণস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগে প্রশাসন সরাসরি জড়িত ছিল। এখানে ইউএনও ও ডিসিরা এটা করেছে। যদি কোনো অভিযোগ থেকে থাকে, আমরা লাইসেন্সে চিঠিতে লিখেছি— এই ডিলারটি অস্থায়ী। এটা তিন মাস পর্যবেক্ষণ করা হবে। এই তিন মাসে যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার ডিলারশিপ বাতিল করে অন্য যোগ্য আবেদনকারীকে দেওয়া হবে।
আরও পড়ুন