EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাদারীপুরে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

মাদারীপুরে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

ছবি: সংগৃহীত

অ অ

মাদারীপুরে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জেলা পর্যায়ে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।

কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) জুয়েল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী এবং মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি অভিবাসনপ্রত্যাশীদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি।


পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, দালাল ও প্রতারক চক্রের বিষয়ে অভিবাসনপ্রত্যাশীদের সচেতন থাকতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পুলিশ সব সময় সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, অভিবাসনসেবা সহজ ও কার্যকর করতে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে।

কর্মশালায় মাদারীপুরের প্রোগ্রাম অফিসার মো. বায়জীদ মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন