EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাশেনসিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় আগুন লেগেছে

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট
অ অ

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাশেনসিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে কারখানাটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন