EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে বার ও হোটেলে অভিযান, মিলল অনিয়ম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম

রাজধানীতে বার ও হোটেলে অভিযান, মিলল অনিয়ম
অ অ

রাজধানীর হোটেল আমারি, কিংফিশার বার ও ব্লিজ আর্ট বারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পরিচালিত এসব অভিযানে পারমিট ছাড়া মদ্যপান এবং বৈধ কাগজপত্র ছাড়া মদ রাখার তথ্য পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার লাইসেন্সের শর্ত ও আইনগত বৈধতা যাচাই করা হয়।

অধিদপ্তর জানায়, হোটেল আমারিতে অভিযান চালিয়ে পারমিট ছাড়া মদ্যপানরত সাতজনকে পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

অন্যদিকে, কিংফিশার বারে বৈধ কাগজপত্র ছাড়া ১৪ লিটার কেরু বিলাতী মদ পাওয়া যায়। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

ব্লিজ আর্ট বারে অভিযান চালানোর সময় সেটি বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম যাচাই করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে অধিদপ্তর।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ১৫(১) ধারা অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, লাইসেন্সের শর্ত প্রতিপালন নিশ্চিত করা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন