EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নীলফামারির ফরহাদ হোসেন খাঁন

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী:

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ পিএম

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নীলফামারির ফরহাদ হোসেন খাঁন

সম্মাননা ও ক্রেস্ট দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রংপুর রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ সম্মাননা ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত

অ অ

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, পরোয়ানা তামিল এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতে বিশেষ অবদানের জন্য রংপুর রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে সম্মাননা পেয়েছেন নীলফামারী পুলিশ সুপার (এসপি) মো. ফরহাদ হোসেন খাঁন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ​রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক পর্যালোচনা সভায় সম্মাননা ও ক্রেস্ট দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের এ ঘোষণা করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

​জানা গেছে, নীলফামারী জেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মো. ফরহাদ হোসেন খাঁন অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন।

পেশাদারিত্ব, দক্ষতা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে মো. ফরহাদ হোসেন খাঁনকে রংপুর রেঞ্জের সেরা পুলিশ সুপার ভূষিত করা হয়েছে।

​এই গৌরবময় অর্জনে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন সাংবাদিকদের জানান, এই অর্জন নীলফামারী জেলা পুলিশের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন।

বক্তব্যে তিনি জেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

​একই সাথে নীলফামারী জেলা পুলিশের এমন অর্জনে সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফরহাদ হোসেন খাঁনকে সাধুবাদ জানান।

আরও পড়ুন