EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নায়াব ইউসুফ

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

ফরিদপুরে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নায়াব ইউসুফ
অ অ

ফরিদপুরে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এসেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে তিনি নিজস্ব উদ্যোগে সরকারি ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


চৌধুরী নায়াব ইউসুফ বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো বিপদে জনগণের পাশে থাকাই আমাদের মূল দায়িত্ব। নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত মাথার ওপর ছাদ পায় এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হলো। ভবিষ্যতেও এ ধরনের সহায়তার ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন