EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দাউদকান্দিতে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম

দাউদকান্দিতে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ছবি: সংগৃহীত

অ অ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাঁটার সময় অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে প্রাতর্ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হাঁটছিলেন নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।

আরও পড়ুন