প্রতীকী ছবি
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। এরপর একই সময়ে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলটি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সংস্থার ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন