EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইউরোপে রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখন ‘নিরাপদ দেশ’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

ইউরোপে রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখন ‘নিরাপদ দেশ’
অ অ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘নিরাপদ দেশ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার। বাংলাদেশে স্থিতিশীল সরকার ও পরিস্থিতি বিরাজ করায় এ পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক দ্বিপক্ষীয় সভায় এ কথা বলেন ম্যাগনাস ব্রুনার।

সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অন্যদিকে, ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার।

সভায় ম্যাগনাস ব্রুনার জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধের পাশাপাশি বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে ইইউ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, অনিয়মিত অভিবাসন রোধ এবং অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

আরও পড়ুন