EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

‎তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত টিনওয়ালাপাড়া গ্রামের হামিদুল ইসলাম (৫০) ও মোকছেদ ইসলাম (২৫) এবং দোয়ালিপাড়া গ্রামের আব্দুল রাজ্জাক (৫১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত অভিযানে ওই তিন ব্যক্তির মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত হামিদুল ইসলাম ও মোকছেদ ইসলামকে ছয় মাস করে এবং আব্দুল রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন বলেন, মাদক সেবন ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন