EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে: অর্থমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

নতুন ঋণচুক্তি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশির ভাগ শর্তের সঙ্গে বাংলাদেশ একমত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দুই পক্ষের মধ্যে একটি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নিয়ে কাজ চলছে। এর মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করা হবে। এর মধ্যেই বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। 

আইএমএফের সঙ্গে চলমান আলোচনা নিয়ে আমির খসরু বলেন, নতুন ঋণ কর্মসূচির আওতায় সংস্কার বাস্তবায়নের বিষয়ে সংলাপ অব্যাহত রয়েছে। জনগণের প্রতি সরকারের প্রতিশ্রুতি ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে। যেসব ক্ষেত্রে মতপার্থক্য রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ব অর্থনীতির নীতি-নির্ধারণী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টার। ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ সম্মেলনে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী ও উন্নয়ন সহযোগীসহ ১৯১ দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।

আরও পড়ুন