EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা

রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম

রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল
অ অ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হুতি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ বিভাগের (বেবিচক)।

রবিবার (১১ অক্টোবর) বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট এ তালিকায় রয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দেওয়া আকাশসীমা ব্যবহারের সতর্কবার্তার পরই সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) মধ্যরাতের এই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ২ জন বাংলাদেশিসহ ১২জন নিহত হন। আহত হয়েছে ৩০৯ জন।

নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিসর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন